বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

চিত্রনায়িকার গায়ে হাত তোলার অভিযোগ রাজের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : শোবিজ তারকাদের নিয়ে চলছে ‘সেলিব্রিটি ক্রিকেট লীগ’। শোবিজ অঙ্গনের তারকারা রীতিমতো কোমরে দড়ি বেঁধেই নামছেন ২২ গজের লড়াইয়ে। তবে গ্রুপ পর্বের ম্যাচে শুক্রবার নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা শুরু হয়।

এদিন ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা। যা একসময় মারামারিতে রূপ নেয়। সেখানে অভিনেতা শরীফুল রাজ ও নির্মাতা মোস্তফা কামাল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ তোলেন নায়িকা রাজ রিপা। গণমাধ্যমের সামনে কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এই নায়িকা।

নিজের ফেসবুকে রিপা লিখেছেন, ‘আমাদের দলের কাউকে এবং আমার ফিল্মের ক্যারিয়ার ও আমার যদি কোনো ক্ষতি হয়, তার জন্য আমাদের হুমকি দেওয়া ডিরেক্টর মোস্তফা কামাল রাজ ভাই ও পানির বোতল ছুড়ে মেরে শাসানো অভিনেতা শরিফুল রাজ ভাই দায়ী থাকবে।’ তবে যাদের ওপর অভিযোগ সেই শরিফুল রাজ এবং মোস্তফা কামাল রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, শুক্রবার  রাতের এ ঘটনায় আহত হওয়া খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিকস হসপিটালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। 

বিষয়টি নিয়ে দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন। এছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন তিনি।

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতাও ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে অফিশিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা। অন্যদিকে, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারিতে জড়ানোর পরেই মাঠ ছাড়েন। তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপঙ্কর দীপনের টিম সমানুপাতিক হার তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হন তারা। ফলে ৭ রানে হেরে যায় দীপঙ্কর দীপনের টিম।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit