মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস রাজশাহী অঞ্চলের বাস্তবায়নে সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী প্রকল্পের অবহিতকরণ সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার উক্ত সভায় পত্নীতলা কারিতাস সিএমএলআরপি-২ প্রকল্পের কমসূচি কর্মকর্তা একরামুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম। সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা একরামুল হক। তিনি প্রকল্পের লক্ষ্য  তুলে ধরে  বাংলাদেশের ৫টি জেলার জলবায়ু সহনশীলতা, স্থায়িত্বশীল জীবিকায়ন ও পরিবেশগত ন্যায্যতা নিশ্চিত করার কথা বলেন। তিনি পত্নীতলা উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ১৮টি গ্রামে প্রকল্পের কার্যক্রম ০১ জুলাই ২০২৩ হতে বাস্তবায়ন কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মৎস্য অফিসার আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ্, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি  আলহাজ বুলবুল চৌধুরী, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান  নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি আফতাব হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের উপকার ভোগীগণ, পরগানা প্রধান ও কারিতাসের অন্যান্য কর্মী, আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit