বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ভারতের বিশ্বকাপ দলে অশ্বিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে একটি পরিবর্তন আনল ভারত। চোট থাকা অক্ষর প্যাটেলের জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে স্কোয়াডে যোগ করল স্বাগতিকরা। গত ৫ সেপ্টেম্বর ভারত তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল। আইসিসির অনুমোদন ছাড়া দলে সংযোজন-বিয়োজনের শেষ দিন ছিল আজ। সেই সুযোগেই স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে দলটি।

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন অক্ষর। হাতের সেই চোট এখনও সারেনি বাঁহাতি স্পিনারের। সেই কারণে তার জায়গায় ডানহাতি স্পিনার অশ্বিনকে নেওয়া হল।

অশ্বিন ভারতের বিশ্বকাপ দলে একমাত্র বিশেষজ্ঞ অফস্পিনার। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব বাঁহাতি স্পিনার। অশ্বিন দলে আসায় বৈচিত্র্য বাড়ল ভারতীয় বোলিং আক্রমণের।

এশিয়া কাপের দলে ছিলেন না অশ্বিন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তাকে দলে নেওয়া হয়। দেড় বছর পর এক দিনের দলে ফেরানো হয় তাকে। অশ্বিন সেই সিরিজে ৪ উইকেট নেন। দ্বিতীয় এক দিনের ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন। এরপর থেকেই অশ্বিনকে দলে নেওয়ার জন্য দাবি উঠতে শুরু করে।

একই ধরনের তিন জন স্পিনারকে বিশ্বকাপের দলে রাখা নিয়েও প্রশ্ন উঠছিল। অক্ষরের জায়গায় অশ্বিনকে ১৫ জনের দলে নেওয়ায় ভারতীয় সমর্থকেরা তাই খুশিই হবেন।

৫ অক্টোবর থেকে শুরু হবে এ বারের বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ভারতের বিশ্বকাপ দল

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit