বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ইসরায়েলে একই পরিবারের ৫ জনসহ ছয় আরব নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পৃথক দুটি গুলির ঘটনায় ইসরায়েলে ছয় আরব নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। দেশটির আরব সংখ্যালঘুদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এর আগে বুধবারে মুখোশধারী বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের আরেক আরব নাগরিককে হত্যা করে। নিহত ব্যক্তি নিকটবর্তী উপকূলীয় শহর হাইফাতে কাজ করতে যাচ্ছিলেন। খবর আল-জাজিরার।

পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করে দেখছে যে দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা।

হাইফার পাশের শহর আল-হালিসায় বুধবার প্রথম হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনার পর কর্তৃপক্ষ সব স্কুল বন্ধ করে দেয় এবং শিক্ষার্থীদের একদিন বাড়ি থেকে পড়াশোনা করতে বলে।

ইসরায়েলে আরব জনগোষ্ঠীর  নির্বাচিত প্রতিনিধিরা সরকার ও পুলিশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আরব সম্প্রদায়কে অবহেলা করার এবং অপরাধীদের দায়মুক্তি দেওয়ার অভিযোগ করেছেন। ইসরায়েলের আরব জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বলছে যে তাদের শহর ও আশেপাশের এলাকায় ইচ্ছাকৃত ভাবে পুলিশি ঠল কমানো হয়েছে। ফলে অপরাধী ও মাদক ব্যবসায়ীরা এসব জায়গায় অবাদে বিচরণ করছে। তবে ইসরায়েল পুলিশের মুখপাত্র এলি লেভি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, পুলিশ হিসেবে আমরা খুনিদের ধরতে সবকিছু করব।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে  সেপ্টেম্বর মাস পর্যন্ত ইসরায়েলে ১৮০ জনেরও বেশি আরব নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিগত সাত বছরের মধ্যে এটি সর্বোচ্চ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit