বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

৩ লাখ অনিয়মিত অভিবাসীকে নিয়মিত করার পরিকল্পনা করছে গ্রিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ গ্রিস নিজেদের শ্রমবাজারের চাহিদা মেটাতে অভিবাসীদের জন্য একটি বড় নিয়মিতকরণ কর্মসূচির পরিকল্পনা করছে। এতে আনুমানিক ৩ লাখ অভিবাসী বৈধতার সুযোগ পাবেন, যারা নথিভুক্ত নয় বা যাদের বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে। কৃষি, নির্মাণ এবং পর্যটনে শ্রমবাজারের ঘাটতি পূরণে এসব অনিয়মিত অভিবাসীদের নিয়মিত হওয়ার সুযোগ দেওয়ার কথা ভাবছে গ্রিস।

গত মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে অভিবাসন বিষয়ক মন্ত্রী দিমিত্রিস কাইরিদিস এ কথা জানিয়েছেন। তিনি বলেন, কৃষি, নির্মাণ ও পর্যটন শিল্পে কর্মী সংকট দূর করতে অন্তত তিন লাখ, যারা নথিভুক্ত নয় এবং মেয়াদোত্তীর্ণ রেসিডেন্স পারমিটধারীদের বৈধতা দেওয়া হতে পারে।

ইনফোমাইগ্রেন্টসে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালের ইতালির নেওয়া সিদ্ধান্তের আলোকেই গ্রিসের বর্তমান সরকার অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে চায়। গ্রিসের জাতীয় নিরাপত্তা বিষয়ক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির মধ্য ডানপন্থি প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। আলোচনায় অংশ নিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। বৈঠকে সামরিক সরঞ্জাম ক্রয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে।

অভিবাসনমন্ত্রী বলেন, আমরা আরও বেশিসংখ্যক অনিয়মিত (অভিবাসী) প্রবাহের জন্য নতুন প্রণোদনা তৈরি করতে চাই না। কারণ এটি বিপজ্জনক। অন্যদিকে, আমরা কালো থেকে সাদাতে যেতে চাই। অঘোষিত থেকে ঘোষিত শ্রমে যেতে চাই। কর্মসংস্থান তৈরির মাধ্যমে শ্রম ঘাটতি মেটাতে চাই।

কাইরিদিস বলেছেন, কর্মী সংকটে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে একটি পাতাল রেল নির্মাণ এবং ক্রিটে দ্বীপে নতুন বিমানবন্দর নির্মাণসহ কয়েকটি জনসংশ্লিষ্ট প্রকল্প ধীর গতিতে এগোচ্ছে। তুরস্ক হয়ে অভিবাসী আসার হার যখন বেড়ে গেল, তখনই এমন পরিকল্পনার কথা জানাল গ্রিস সরকার। এমনকি, মঙ্গলবারও গ্রিসের পূর্বাঞ্চলীয় দুটি দ্বীপ থেকে শ’খানেক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সামোস দ্বীপের কাছে ৪৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিক উপকূলরক্ষীরা। এই ৪৫ জনের মধ্যে ১৪ জন পুরুষ, ৯ জন নারী, ১৪ জন কিশোর ও আটজন কিশোরী রয়েছেন। তাদের মধ্যে কেউ নিখোঁজ হয়নি বলে জানা গেছে। গ্রিক কোস্ট গার্ড আরও জানিয়েছে, লেসবোসে অপর একটি নৌকা থেকে আরও ৫৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। একইদিনে, কোস দ্বীপ থেকেও উদ্ধার করা হয়েছে দুই অভিবাসনপ্রত্যাশীকে। সম্প্রতি অভিবাসী আগমনের হার বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি আর্থিক সহায়তা চেয়েছে গ্রিস।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit