বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : গ্রাহকদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার অনুরোধ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডি এলাকার ভূ-গর্ভস্থ বিতরণ ব্যবস্থার চলমান কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে ভূ-গর্ভস্থ বিতরণ ব্যবস্থা কার্যকরী অবদান রাখবে। ঢাকাসহ সকল বড় বড় শহরে ওভারহেড বিতরণ লাইন পর্যায়ক্রমে ভূ-গর্ভস্থ বিতরণ ব্যবস্থার আওতায় আনা হবে। স্মার্ট সিটি বিনির্মাণে বিদ্যুৎ বিতরণ, সঞ্চালন ও উৎপাদন ব্যবস্থা স্মার্ট করা হচ্ছে।

তিনি বলেন, বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। চাহিদা পূরণ করতে গিয়ে যত্রতত্র বৈদ্যুতিক খুঁটি ও তার শহরের সৌন্দর্য হানি ঘটাচ্ছে। বিতরণ ব্যবস্থা ভূ-গর্ভস্থ করা তাই সময়ের দাবী। স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ও জ্বালানির সামগ্রিক ব্যবস্থাপনাকেই স্মার্ট করা হচ্ছে। এসময় তিনি গ্রাহকদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার অনুরোধ করেন।

ধানমন্ডি এলাকার ৩৪টি রোডের ওভারহেড বিতরণ লাইন আন্ডারগ্রাউন্ড লাইনে রূপান্তর করা হচ্ছে। এই প্রকল্প ব্যয় হবে ৩৫০ কোটি টাকা। আগামী ২৫ বছরের লোড গ্রোথ বিবেচনায় এই এলাকার আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ব্যবস্থার ডিজাইন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit