শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

সম্পদের তথ্য জালিয়াতির অপরাধে দোষী সাব্যস্ত ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসের দায়ের করা মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক তথ্য জালিয়াতির প্রমাণ পেয়েছেন নিউইয়র্কের একটি আদালত। যার কারণে নিউইয়র্কে ট্রাম্পের বেশ কিছু ব্যবসার লাইসেন্স বাতিল করার আদেশ দিয়েছেন দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাম্প অর্গানাইজেশনের কার্যক্রমের ওপর নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।  

মামলার বিচারক আর্থার অ্যাঙ্গরন রায়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিষ্ঠান তাদের সম্পদের অতি মূল্যায়নের মাধ্যমে ব্যাংক, ইনস্যুরেন্স ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রতারিত করেছেন। সম্পদের মূল্য বেশি দেখিয়ে ট্রাম্প ও তার প্রতিষ্ঠান বিভিন্ন চুক্তি করেছেন এবং ঋণ নিয়েছেন। নিউইয়র্কে ট্রাম্পের বেশ কিছু ব্যবসার লাইসেন্স বাতিল হওয়ার ফলে নিউইয়র্কে তার পক্ষে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে উঠবে।

২০২২ সালে ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেন লেটিয়া জেমস। ট্রাম্পের পারিবারিক কোম্পানি ‘ট্রাম্প অর্গানাইজেশনের’ সম্পদের ব্যাপারে কয়েক বিলিয়ন ডলারের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়। এই মামলায় ট্রাম্পের তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প ও এরিক ট্রাম্প এবং ট্রাম্প অর্গানাইজেশনের দুই নির্বাহী অ্যালেন ওয়েইসেলবার্গ এবং জেফরি ম্যাককনিকেও আসামি করা হয়েছে।  

এই রায়ের পর এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ট্রাম্পের প্রতিষ্ঠান। যদিও ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই এই মামলার বিষয়ে বলে আসছেন, সম্পদের অতি মূল্যায়ন নিয়ে তিনি কোনো ভুল করেননি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit