বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

মাটিরাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে টিলা সংলগ্ন ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধের দায়ে একব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে  এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মেজবাহ উদ্দিন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,বেলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে টিলা সংলগ্ন ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে  বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারায় অপরাধ ও ১৫ ধারায় শাস্তিস্বরুপ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়  সঙ্গীয় ফোর্স হিসেবে  সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা  থানা পুলিশ।মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মেজবাহ উদ্দিন বলেন,অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার সাথে জড়িতদের কোনভাবেই ছাড়দেওয়া হবেনা জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit