মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ৫ মামলা ১২ হাজার জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৫ মোটরসাইকেল চালককে বার হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টার দিকে  উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ চান্দুরা টু সিঙ্গারবিল রাস্তার মির্জাপুর মোড়ের দক্ষিণ পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার চান্দুরা টু সিঙ্গারবিল রাস্তার মির্জাপুর মোড়ের দক্ষিণ পাশে মঙ্গলবার বিকালে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদবিহীন মোটরযান চালানোয় চার অভিযুক্তকে জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। অভিযুক্তদের পাঁচটি মামলায় মোট বার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসময় একটি ট্রাক ও আরো একটি মোটরসাইকেল আটক করা হয়। তারা কাগজপত্র নিয়ে আসবে বলে জানান।এ ব্যাপারে ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদবিহীন মোটরযান চালনা করায় ৫ অভিযুক্তকে বার হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারার আলোকে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit