রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ ‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে মিলবে ৪০ হাজার রুপি নওগাঁয় রাতের ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও দোকানপাট  আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা ‎লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা,

নওগাঁর পত্নীতলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৩ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস রাজশাহী অঞ্চলের বাস্তবায়নে সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী প্রকল্পের অবহিতকরণ সভা মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম। সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা একরামুল হক। তিনি প্রকল্পের লক্ষ্য সম্পর্কে অবহিত করেন: একটি সাধারন পৃথিবী/বাড়ি তৈরী যেখানে বাংলাদেশের ৫টি জেলার সমস্ত মানুষের জলবায়ু সহনশীলতা, স্থায়িত্বশীল জীবিকায়ন ও পরিবেশগত ন্যায্যতা নিশ্চিত করা। পত্নীতলা উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ১৮টি গ্রামে প্রকল্পের কার্যক্রম ০১ জুলাই ২০২৩ হতে বাস্তবায়ন শুরু হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মৎস্য অফিসার মো: আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ্, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি  আলহাজ বুলবুল চৌধুরী, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি আফতাব হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমএলআরপি-২ প্রকল্পের একরামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের উপকারভোগীগণ, পরগানা প্রধান ও কারিতাসের অন্যান্য কর্মী/আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit