বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

আজ চৌগাছার সাবেক ইউপি চেয়ারম্যান মিন্টুর ১০ম শাহাদৎ বার্ষিকী

এম,এ, রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ Time View

এম,এ, রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টুর ১০ম শাহাদৎ বার্ষিকী আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)। দিবসটি পালন করতে নানা কর্মসূচিরগ্রহণচৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা ছাত্রলীগ। কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও নানা কর্মসুচির মাধ্যমে দিবসটি পালিত হবে বলে জানা গেছে।

২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে গুলি করে হত্যা করা হয়। চৌগাছার শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামী কিলার শামিমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে হত্যা করেন। তাঁর হত্যা মামলাটি যশোর আদালতে বিচারাধীন। এরইমধ্যে মিন্টু কিলিং মিশনে অংশ নেয়া এক সন্ত্রাসীর অপঘাতে মৃত্যু হয়েছে। সে সময় জিল্লুর রহমান মিন্টু চৌগাছা উপজেলার সিংহঝুলীইউপি চেয়ারম্যান ছিলেন।

তিনি ১৯৯৪ সাল হতে ২০০২ সাল পর্যন্ত যশোর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।মিন্টু চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দুবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলার পিতম্বরপুর গ্রামের মরহুম আতিউর রহমানের ছেলে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছেন চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা ছাত্রলীগ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মিন্টুর ছোটভাই জিয়াউর রহমান রিন্টু জানান, শহীদ মিন্টুর স্মরণে তার কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা সভা ও স্মরণ সভার আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। একই ভাবে কবর জিয়ারতসহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এইচএম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit