বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কুমিল্লায় পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৭ Time View

ডেস্ক নিউজ : প্রতিবেদনে দেখা যায় দাউদকান্দি ও চান্দিনা মহাসড়কে বাস থামিয়ে সোর্স দিয়ে বাসের যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। সময় সংবাদের ক্যামেরা দেখে সোর্স গাড়ি থেকে নামার চেষ্টা করলে যাত্রীরা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় যাত্রীরা অভিযোগ করে প্রায় সময় পুলিশ সোর্স দিয়ে বাসে তল্লাশি চালায়।

সময় সংবাদের প্রতিবেদন প্রকাশের পর ঘটনাস্থলে উপস্থিত দুই পুলিশ উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়। তারপর তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের পর রিপোর্ট প্রদান করলে কুমিল্লা জেলা পুলিশ সুপার তাদের সাময়িক বরখাস্ত করে।

বরখাস্তকৃত পুলিশ উপ-পরিদর্শকরা হলেন, দাউদকান্দি থানার পুলিশ উপ-পরিদর্শক সুদর্শন দে এবং চান্দিনা থানার পুলিশ উপ-পরিদর্শক হুমায়ুন কবির। তাছাড়া সাবেক দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমান সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঁইয়া, বর্তমান দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন খানকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা তলব করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান সময় সংবাদকে জানান, ২ জন পুলিশ উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করে ৩ জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। স্পষ্টভাবে তাদেরকে বলা সত্ত্বেও কেন সোর্স দিয়ে তল্লাশি করা হয়েছে এ বিষয়ে ব্যাখা চাওয়া হয়েছে। তাদের কাছ জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit