রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

মিয়ানমারে জান্তা সেনাদের হামলায় নিহত ২৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে জান্তা সেনাদের অতর্কিত হামলায় পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) সহ সশস্ত্র জান্তা বিরোধী প্রতিরোধ গোষ্ঠীর পঁচিশ জন সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে সাগাইং অঞ্চলের মাইনমু টাউনশিপে প্রতিরোধ গোষ্ঠীর ওপর দুটি সামরিক দল অতর্কিত হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

মিয়ানমারের সংবাদমাধ্যম দ্যা মিয়ানমার নাউ এক প্রতিবেদনে এ খবর জানায়। স্থানীয় পিডিএফ ব্যাটালিয়নের একজন মুখপাত্র জানায়, এলাকা থেকে আইডিপিদের সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময় গেরিলা বাহিনীর সদস্যরা নিহত হয়। প্রতিবেদনে বলা হয়, মাইনমু শহরের ২০ কিমি দক্ষিণ-পশ্চিমে চ্যা ইয়ার তাও গ্রামের কাছে ১৮ জন গেরিলা যোদ্ধাদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে প্রথম জান্তা আক্রমণটি হয়। এই প্রতিরোধ যোদ্ধারা মাইনমু এবং মায়াংয়ের মধ্যে ভ্রমণ করছিলেন। সাগাইং ডিস্ট্রিক্ট পিডিএফ-এর ব্যাটালিয়ন ৫-এর এক মুখপাত্রের তথ্যমতে, জান্তা বাহিনীর হামলায় গাড়িতে থাকা সব প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছেন।

প্রথম হামলার কয়েক মিনিট পর প্রতিরোধ বাহিনীর সাত সদস্যের আরেকটি মোটরসাইকেল মিছিলকে লক্ষ্য করে জান্তার একই দল গুলিবর্ষণ করে। পিডিএফের তথ্য কর্মকর্তা বলেন, তারাও কেউ বেঁচে ছিল না।

মিয়ানমার নাউ জানায়, নিহত ব্যক্তিরা সাগাইং ডিস্ট্রিক্ট পিডিএফের ব্যাটালিয়ন ৫ এবং ৬ এর পাশাপাশি মাইনমু টাউনশিপের কিয়াউত মিন গ্রাম প্রতিরক্ষা দলের ছিল। তারা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের (আইডিপি) চা ইয়ার তাও-এর কাছে দখলকৃত স্থান থেকে নিরাপদে পালাতে সাহায্য করার চেষ্টা করছিল বলে জানা গেছে।

এদিকে অতর্কিত হামলার পর জান্তাপন্থী টেলিগ্রাম চ্যানেলের প্রকাশিত কিছু ছবিতে একটি জ্বলন্ত যান, রক্তে ভেসে থাকা মানুষের দেহ এবং আটটি বন্দুক দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জান্তার দাবি যে চা ইয়ার তাও-এর কাছে একটি পুলিশ ব্যাটালিয়ন ২৫ গেরিলা বাহিনীর সদস্যদের হত্যা করেছে, যারা মান্দালয়ের কাছে একটি শহরে প্রতিরোধ গোষ্ঠী ছিল। নিহতদের মরদেহ শনিবার বিকেলে তাদের স্বজন ও অন্যান্য সদস্য দাফন করে বলে জানায় মিয়ানমার নাউ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit