শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

তিন দিনের সফরে বুধবার নিজ শহরে যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২৭ সেপ্টেম্বর তিন দিনের সফরে নিজ শহর পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, তিনি সেখানে একটি জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। 

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি বুধবার বিকালে তিন দিনের সফরে পাবনা যাবেন। তিনি সেখানে একটি সমাবেশে ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।’

প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেয়ার পর এটি হবে পাবনায় তার দ্বিতীয় সফর।

রাষ্ট্রপ্রধান জেলার সাথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব জনসমাবেশে ভাষণ দেবেন। তিনি পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে ৫০০ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। 

অন্যদিকে, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা প্রশাসন। 

রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ। আগামী ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।-বাসস

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit