মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ভারতের কাছে বাংলাদেশের শোচনীয় হার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : ২০১০ ও ২০১৪ সালে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে বাংলাদেশ জিতেছিল রৌপ্য। তবে এবার আর সেই রেকর্ড ধরে রাখতে পারেননি টাইগ্রেসরা। ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে হেরে যাওয়ায় এখন তাদের নামতে হবে ব্রোঞ্জের লড়াইয়ে। 

টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে টস জিতে বাংলাদেশ মাত্র ৫১ রান করতে সক্ষম হয়। জবাবে ভারত ৮ উইকেট ও ৭০ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে। সেই সঙ্গে তারা টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পরাজিত দল। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে দুপুর ১২টায় মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা। 

গত দুই দিন হাংঝুতে টানা বর্ষণ হওয়ায় ম্যাচ অনুষ্ঠান নিয়ে শঙ্কা ছিল। কিন্তু রোববার সকাল থেকে সেখানে রোদ হাসছে। সূর্যের এমন হাস্যোজ্জ্বল দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 

ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ১ রান যোগ করতেই ২ উইকেট হারিয়ে ফেলেন জ্যোতিরা। আর ২৫ রানে পঞ্চম উইকেট হারান তারা। শুরুর এই ব্যাটিং বিপর্যয় থেকে আর দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। 

এর পর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকেন তারা। শেষ পর্যন্ত ১৭ ওভারে ৫১ রানেই অলআউট হন টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ১২ রান করেন। দলের আর কেউই দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit