মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
পনির খাওয়ার যত উপকারিতা আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ভারত-কানাডার সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

ডেস্ক নিউজ : কানাডায় বসবাস করা শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক এখন একেবারে তলানিতে। অটোয়া অভিযোগ করেছে, ভারতীয় শিখ নেতার হত্যার পেছনে নয়াদিল্লির হাত আছে। এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। বিষয়টি নিয়ে উভয়দেশের মধ্যে ব্যাপক টানাপোড়েন চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘অটোয়ায় শিখ সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের বিষয়ে ভারতের বিরুদ্ধে কানাডার সরকারের অভিযোগকে ‘দুঃখজনক পর্ব’ উল্লেখ করে মোমেন আশা প্রকাশ করেছেন যে, সৌহার্দ্যপূর্ণভাবে এই লড়াইয়ের সমাধান করা হবে।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি মনে করি, এটা খুবই দুঃখজনক। আমি ঘটনার বিস্তারিত জানি না, সেজন্য আমি কোনো ধরনের মন্তব্য করতে পারি না। কিন্তু আমরা ভারতকে নিয়ে খুবই গর্বিত; কারণ তারা অপরিপক্ব কিছু করে না। ভারতের সঙ্গে আমাদের খুবই দৃঢ় সম্পর্ক রয়েছে। সেটা মূল্যবোধ ও নীতির উপর ভিত্তি করে গঠিত।’ 

সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে ‘দুঃখজনক পর্ব’ উল্লেখ করে মোমেন বলেন, আমি আশা করি যে, এটা বন্ধুত্বপূর্ণভাবে শেষ হবে। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) লোটে নিউ ইয়র্ক প্যালস হোটেলের ওই সাক্ষাতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit