মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
পনির খাওয়ার যত উপকারিতা আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

‘সৌদির সঙ্গে শান্তি চাইলে অবশ্যই ফিলিস্তিনের স্বাধীনতার প্রসঙ্গ থাকতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব বলেছে, ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের যেকোনো সমাধানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র অন্তর্ভুক্ত করতে হবে যার রাজধানী হবে ‘পূর্ব জেরুজালেম’। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ শনিবার রাতে জাতিসংঘসাধারণ পরিষদের অধিবেশনে এ কথা বলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে ‘নতুন মধ্যপ্রাচ্যের’ ধারণার ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন। 

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, আরবদেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে ফিলিস্তিনিদের ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু আমেরিকায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে তিনি এই ধরনের শান্তি চুক্তি সুরক্ষিত করার প্রচেষ্টার অংশ হিসাবে ফিলিস্তিনিদের ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার সিএনএন ও ফক্স নিউজের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, যদি তিনি  ছাড় দিতে রাজি হন, তাহলে তিনি বিশ্বাস করেন যে, তার কট্টর ডানপন্থী দলের সদস্যরাও তা অনুসরণ করবেন। 

 সিএনএন-এর ক্যাটলান কলিন্স নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, আপনি কি সৌদি আরবের সাথে এই চুক্তি সম্পন্ন করার জন্য আপনার জোটকে ভেঙে দিতে ইচ্ছুক? জবাবে নেতানিয়াহু বলেন, আমি মনে করি না যে এর (জোট ভাঙার) প্রয়োজন হবে।

ওই সাংবাদিক ফের প্রশ্ন করেন, আপনি কি মনে করেন যে তারা এটির (ফিলিস্তিনকে ছাড় দেওয়া) সাথে যাবে? নেতানিয়াহু বলেন, ‘আমি ছাড় দেই কিনা সেটিই বিষয়।’ উল্লেখ্য, এর আগে নেতানিয়াহুর জোটের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ফিলিস্তিনকে কোনো ছাড় দেওয়া হবে না। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit