বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

বাবর আজমকে প্রশংসায় ভাসালেন গৌতম গম্ভীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র ১১ দিন পরই এর পর্দা উঠবে। ভারতে বসতে যাওয়া এ টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে কম আলোচনা হয়নি। পাকিস্তানের ভারত যাওয়া থেকে শুরু করে ম্যাচ সূচি নিয়েও হয়েছে নানা মন্তব্য, এসেছে পরিবর্তন। 

ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের কারণেই মূলত যত জটিলতা। তবে সম্প্রতি দুই দেশের সাবেক-বর্তমান ক্রিকেটাররা একে অপরের বন্দনায় মেতেছেন। যেমনটা দেখা গেল ভারতের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরের ক্ষেত্রে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের প্রতিভার প্রশংসা করেছেন তিনি। বাবর তার দক্ষতা দিয়ে আসন্ন বিশ্বকাপে জ্বলে উঠতে পারেন বলেও মন্তব্য করেছেন গম্ভীর। 

স্টার স্পোর্টসের এক আলোচনায় গম্ভীর জানান, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট এবং ডেভিড ওয়ার্নাররা বিশ্বকাপে থাকলেও বাবরের মান অতুলনীয়। গম্ভীর বলেন, বাবর আজমের কাছে সব রকম গুণ রয়েছে। আর এ কারণে বাবর বিশ্বকাপে জ্বলে উঠতে পারেন। খুব কম খেলোয়াড় আমি দেখেছি, যাদের কাছে খুব কম সময় থাকে ব্যাটিং করার জন্য। আমি বিশ্বাস করি, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট এবং ডেভিড ওয়ার্নারদেরও সে গুণ রয়েছে। কিন্তু বাবর আজমের কাছে ভিন্ন স্তরের প্রতিভা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit