বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

শুরুতেই নেই ৩ উইকেট, চাপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দলটি ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৫৪ রান করে। জবাবে ষষ্ঠ ওভারে প্রথম মাত্র ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুর ওভারেই আম্পায়ান ইরাসমাস লিটনকে আউট দিয়েছিলেন। তবে রিভিউ নিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদ থেকে বেঁচে যান লিটন। তবে সেটিকে বেশিদূর নিতে পারেননি তিনি।

Kyle Jamieson got Litton Das early, Bangladesh vs New Zealand, 2nd ODI, Dhaka, September 23, 2023
৬০ রানের মধ্যে বাংলাদেশের ৩ উইকেট তুলে নেন কিউই বোলাররা। ছবি : সংগৃহীত

ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে কাইল জেমিসনের শিকার হয়ে ফিরেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। ওভারটিতে প্রথম তিন বলে কোনো রান নিতে পারেননি লিটন। চতুর্থ বলে এক রান নেন। ওভারের পঞ্চম বলে তামিম এক রান নিলে ষষ্ঠ বলে স্ট্রাইকে ফিরেই আউট হন লিটন। অফ স্টাম্পের বাইরের শর্ট বল কাট করতে গেলে থার্ডম্যানে ক্যাচ তুলে দেন বাংলাদেশের দলপতি। সেটি লুফে নেন রাচিন রবীন্দ্র। লিটনের ইনিংস থামে ১৬ বলে ৬ রান করে।

 
লিটন ফেরার পরে বাংলাদেশের পক্ষে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান ওপেনার তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম। দুই তামিম মিলে ঝোড়ো রান সংগ্রহ করতে থাকেন। তাতে ১০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলে ফেলে টাইগার বাহিনী।
 
তবে ১১তম ওভারে বড় ধাক্কা খায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বোলার ইশ সোধি ওই এক ওভারেই তুলে নেন তানজিদ তামিম ও সৌম্য সরকারের উইকেট। তাতে শুরুর ধাক্কা কাটতে না কাটতেই চাপে পড়ে বাংলাদেশ। ১২ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন জুনিয়র তামিম। আর রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit