বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ইউক্রেনকে অল্প সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে উন্নতমানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৩০০ কিলোমিটার রেঞ্জের কিছু এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র পাঠানো হবে। খবর বিবিসির। 

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জো বাইডেন বলেছেন, কিয়েভ অল্প সংখ্যক এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হয়।

সংশ্লিষ্টদের বরাতে ওয়াশিংটন পোস্ট বলছে, ওয়ারহেডের পরিবর্তে ক্লাস্টার বোমা দিয়ে সজ্জিত এটিএসিএমএস পাবে ইউক্রেন। যদিও যুক্তরাষ্ট্র বা ইউক্রেনের কেউ আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে ঘোষণা দেননি।

গত বৃহস্পতিবার বাইডেন-জেলেনস্কি বৈঠকের পর ইউক্রেনের জন্য আর্টিলারি ও গোলাবারুদসহ ৩২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা ঘোষণা করে ওয়াশিংটন। ঘোষণা অনুযায়ী, আগামী সপ্তাহেই কিয়েভের কাছে হস্তান্তর করা হবে আব্রামস ট্যাংক।

ইউক্রেন সম্প্রতি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিল। এ অস্ত্র পেলে ক্রিমিয়াসহ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার অবস্থান ঝুঁকিপূর্ণ হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit