বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

নোয়াখালীতে ডাকাত সন্দেহে গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ ৪ ব্যক্তিকে ডাকাত সন্দেহে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় ১টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা, ১টি পুরাতন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।  এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হাসেমের দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের পানিওয়ালা বাড়ির মো.সেলিমের ছেলে মো.রনি (২০) একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কালিতারা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আজমুল হোসেন ফরহাদ (২০), অশ্বদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মিজানুর রহমানের ছেলে জীবনুর রহমান ওরফে জীবন (২১) ও নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শফিক মিয়ার বাড়ির শফি উল্যার ছেলে আক্তার হোসেন রনি (৩৫)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে উপজেলার চর এলাহী ইউনিয়নের সীমান্তবর্তী ১নম্বর ওয়ার্ডের স্থানীয় লোকজন ৪ ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করে রাখে। ডাকাতির প্রস্ততিকালে তাদের স্থানীয়রা আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দ্রত চাকমা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।  ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit