বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : নাটকীয়তা শেষে বিশ্বকাপের জন্য অবশেষে দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ স্কোয়াডে বাবর আজমকে অধিনায়ক  করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।

ভারতের বিপক্ষে এশিয়া কাপের সেই ম্যাচে চোট পেয়েছিলেন আরেক পেসার হারিস রউফও। শঙ্কা ছিল তার খেলা নিয়েও। তবে সব শঙ্কা দূর করে তিনিও আছেন পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে। 

এদিকে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সালমান আলী আগা, সৌদ শাকিল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, এবং ওসামা মীর। ১৫ জনের বাইরে তিনজন ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে নিয়েছে পাকিস্তান। তারা হলেন— মোহাম্মদ হারিস, আবরার আহমাদ ও জামান খান।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।  

রিজার্ভ ক্রিকেটার
মোহাম্মদ হারিস, আবরার আহমাদ ও জামান খান।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit