বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু ছবি ও একটি ভিডিও পোস্ট করেন অপু। পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘তুমি না থাকলে বিকেলটা এত মিষ্টি হতো না।’ শেষে কয়েকটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন তিনি।
সেসব ছবিতে দেখা যায় ছেলে জয় ভ্যান চালাচ্ছে ও মা অপু বসে আছে। এছাড়া ভিডিওতে দেখা যায়, অপু বিশ্বাসের সঙ্গে খুঁনসুটি করছে ছেলে জয়। এক সময় দৌড়ে মাকে ধরার চেষ্টা করে জয়। তখন পাশ দিয়ে একটি ভ্যান যাচ্ছিল। জয় দৌড়ে গিয়ে সেই ভ্যানে উঠে পড়ে। জয়ের এ কাণ্ড দেখে অপু বিশ্বাস যেমন হেসেছেন, তেমন অবাকও হয়েছেন। এর পরেই জয় ভ্যান চালায়।
জয়ের এমন কাণ্ড দেখে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। এছাড়া এ ভিডিওর কমেন্টে সবাই ইতিবাচক মন্তব্য করেছেন। এর আগে, জয় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার গান গেয়ে টিকটকে আলোচনায় আসে।
কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৩০