বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দুই দশক পর ইরাক থেকে বিদায় নিল মার্কিন সেনারা ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল? বাড়লো স্বর্ণের দাম মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা আল মানসুরি পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর গলায় ফাঁস দিয়ে সন্তানকে হত্যা চেষ্টা, ভিডিও পাঠান প্রবাসী স্বামীর কাছে ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকালে

মেসি ভক্তদের জন্য স্বস্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে ইন্টার মায়ামি সবশেষ ম্যাচ খেলেছে টরন্টো এফসির বিপক্ষে। বৃহস্পতিবারের সেই ম্যাচে ৪-০ গোলে জিতে মায়ামি। তবে এরপরও দলটির ভক্তরা কি আর খুশি হতে পেরেছিলেন! লিওনেল মেসি যে ৩৬তম মিনিটেই ছাড় ছেড়েছিলেন অস্বস্তি নিয়ে। এরপর থেকেই আর্জেন্টাইন তারকার কী হলো, এনিয়ে কৌতূহল সবার। বড় কোনো চোট পেলেন কিনা, কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে?- এসব প্রশ্নই ঘুরছে সবার মনে।

গতকাল ম্যাচের পরই মায়ামি কোচ টাটা মার্তিনো বলেছিলেন, ‘চিকিৎসকের প্রতিবেদন দেখতে হবে। তারা যা বলবেন, সেসবের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব।’ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার যা ফল, তা মেসি ভক্তদের স্বস্তিই দেবে। কারণ, তাতে কোনো চোট ধরা পরেনি।

এমনিতে ধারণা করা হচ্ছিল, মেসি ডান পায়ে চোট পেয়েছেন, কিংবা মাংসপেশিতে ক্লান্তি ভর করেছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা বলছে, নতুন করে কোনো চোট পাননি মেসি। ডানপায়ের পুরোনো অস্বস্তিটাই ফিরে এসেছিল কেবল। যদি এমনটাই হয়, তবে আগামী বৃহস্পতিবার ইউএস ওপেন কাপের ফাইনালে দেখা যাবে মেসিকে। তবে তার আগে এমএলএসে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচ মায়ামির। এই ম্যাচে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক যে খেলবেন না, এটা নিশ্চিতই বলা যায়।

আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক টিওয়াইসি স্পোর্টস লিখেছে, এটা নিশ্চিত যে মেসির চোট নেই। আগামী সপ্তাহে হিউস্টন ডায়নামোর বিপক্ষে ইউএস ওপেন কাপের ফাইনালে তিনি শুরু থেকেই খেলবেন বলে আশা করা যাচ্ছে। ফলে আগামী মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচে তাকে নিয়ে যে শঙ্কা নেই, এটা বলাই যায়।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit