ভ্রাম্যমাণ আদালতে থাকা কয়েকজন জানান, সদর উপজেলার কাঞ্চনপুরে তিতাস নদী থেকে অবৈধ ভাবে ড্রেজারে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানে যায়। এসময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল। ভ্রাম্যমাণ আদালতের দলটি নৌকা যুগে তিতাস নদীতে ড্রেজারে বালু উত্তোলনের স্থানে যাচ্ছিল। নৌকাটি কিছুদূর যাওয়ার পর মাঝে ভেঙে ডুবে যায়। এতে নৌকায় থাকা ইউএনও, এসিল্যান্ড ও ওসিসহ সবাই পানিতে ডুবে যায়। মধ্যরাতের অন্ধকারে নদীতে এই ঘটনা ঘটায় এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। পরে তারা সাঁতরে নদীর তীরে উঠেন।
জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন বলেন, আমি ভেবে ছিলাম কাছাকাছি কোন জায়গায় যাবে। নৌকা উনারাই নিয়েছিলেন। তবে এই ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বলেন, নৌকাটি অনেক নড়বড়ে ছিল। বড় কোন ঘটনা ঘটেনি।
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৫