বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

বিজয়নগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাত শমিকের জেল

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাত শমিককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের মাসাউড়া এলাকা থেকে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, শাহ আলম, আজগর আলী , শুক্কুর আলী, খায়রুল কবির, নজরুল ইসলাম, ইয়াছিন মিয়া, আল আমিন। তারা ড্রেজারের চালক-শ্রমিক। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত একটি কাটার মেশিন জব্দ করে বিজয়নগর উপজেলার চম্পকনগর পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়।

মেহেদী হাসান সাংবাদিকদেরকে জানান, বিনা অনুমতিতে মাসাউড়া এলাকায় তিতাস নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করা হচ্ছিল। এ খবরের ভিত্তিতে অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘন করে তিতাস নদী থেকে বালু উত্তোলন  করায় একই আইনের ১৫ (১) ধারায় আটককৃতদেরকে চার থেকে পাঁচ মাস করে  বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit