শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন   ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৪ হাজার টন ইলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

ডেস্কনিউজঃ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার প্রায় চার হাজার টন ইলিশ ভারতে রফতানির অনুমোদন দিয়েছে সরকার। তবে এ ক্ষেত্রে সাতটি শর্ত মানতে হবে রফতানিকারকদের।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই অনুমোদন দিয়ে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইলিশ মাছ রফতানির বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে ৭৯টি প্রতিষ্ঠানকে তিন হাজার ৯৫০ টন ইলিশ ভারতের রফতানির অনুমতি দেয়া হয়েছে।

দুর্গাপূজা সামনে রেখে গত ১ সেপ্টেম্বর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে এক আবেদনে পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়েছেন কলকাতার ব্যবসায়ীরা। পরে ৪ সেপ্টেম্বর সেই আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে আসে।

গত বছর পূজার সময় দুই হাজার নয় শ’ টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছিল। তবে সে সময়ে রফতানি হয়েছে এক হাজার তিন শ’ টন। আগের বছরগুলোতেও একই পরিস্থিতি হয়েছিল। অনুমোদনের তুলনায় রফতানির পরিমাণ ছিল ৩০ থেকে ৪০ শতাংশ কম।

রফতানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া সাতটি শর্ত হলো- রফতানি নীতি ২০২১-২৪ বিধিবিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রফতানি অনুমতিপ্রাপ্ত পণ্যের কায়িক পরীক্ষা যথাযথভাবে করতে হবে। প্রতিটি চালান জাতীয়করণ শেষে রফতানি সংক্রান্ত সব কাগজপত্র export2permit@minicom.gov.bd ঠিকানায় ইমেইল করতে হবে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রফতানি করা যাবে না। প্রতিটি পণ্যচালান রফতানিকালে শুল্ক কর্তৃপক্ষ অটোমেটিক সিস্টেম ফর কাস্টম ডেটা (এএসওয়াইসিইউডিএ) ওয়ার্ল্ড সিস্টেম পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রফতানি না করার বিষয়টি নিশ্চিত হবেন।

এ অনুমতির মেয়াদ আগামী ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনোরূপ বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সাথে সাথে এ অনুমতির মেয়াদ শেষ হবে।

সরকার প্রয়োজনে যেকোনো ইলিশ রফতানি বন্ধ করতে পারবে। এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য না, অনুমোদিত রফতানিকারক ছাড়া সাব-কন্ট্রাক্ট রফতানি করা যাবে না।

কিউএনবি/বিপুল/২০.০৯.২০২৩/ সন্ধ্যা ৬.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit