বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

জিনাত বরকতুল্লাহ আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

ডেস্কনিউজঃ অভিনেত্রী বিজরী বরকতউল্লার মা একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকাল পৌনে পাঁচটায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজরী বরকতউল্লার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি।

জিনাত বরকতুল্লাহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি।

স্বাধীনতার পর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য তাকে ২০২২ সালে একুশে পদকে ভূষিত করে সরকার।

নৃত্যশিল্পীর পাশাপাশি অভিনয়ও করেছেন জিনাত বরকতুল্লাহ। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর প্রায় ৮০টি টিভি নাটকে অভিনয় করেন এই গুণী শিল্পী।

ব্যক্তিগত জীবনে তিনি নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট করোনায় মারা যান মোহাম্মদ বরকতুল্লাহ।

কিউএনবি/বিপুল/২০.০৯.২০২৩/ সন্ধ্যা ৬.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit