শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন   ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

চার কারণ দেখিয়ে রাজকে ডিভোর্স পরীমণির

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : মনের অমিল, বনিবনা না হাওয়া, খোঁজ-খবর না নেওয়া ও মানসিক অশান্তি- এই চার কারণ দেখিয়ে ১৮ সেপ্টেম্বর শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরী মণি।কপিতে বিচ্ছেদের কারণ হিসেবে চারটি বিষয় তুলে ধরেন পরী।

আইনজীবীর মাধ্যমে পাঠানো তালাকের আবেদনটি রাজ গ্রহণ করেছেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে রাজ কোনো মন্তব্য করতে রাজি হননি।

ব্যক্তিগত সমস্যার জেরে দীর্ঘদিন আলাদা থাকছিলেন এই আলোচিত দম্পতি। শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য কলহ দীর্ঘদিন থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পাল্টাপাল্টি মন্তব্য যেন তা কয়েক গুণ উস্কে দেয়। পরী প্রকাশ্যেই বলেছেন, রাজের সাথে আর সংসার নয়! কয়েক মাস ধরে তারা আলাদাও থাকছেন!

বিচ্ছেদের ইঙ্গিত অবশ্য পরী রেখেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসেও। ১৭ সেপ্টেম্বর তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন!’ তারপর একটি সাইনিং ইমো দিয়ে লেখেন, ‘আল্লাহ ভরসা।’

পরীর সেই স্ট্যাটাসে একজন শুভ কামনা জানিয়ে লেখেন, ‘দিন‌টি আনন্দময় ও ম‌নের ম‌তো হোক।জবাবে পরী লেখেন, ‘হোক, কষ্টের অবসান’। পরীর এমন জবাবে অনেকেই তখন রাজের সাথে বিচ্ছেদের আভাস পেয়েছিলেন!

এদিকে মঙ্গলবার রাতে রাজের উদ্দেশে দেয়া একটি স্ট্যাটাসে গুরুতর অভিযোগ করেন পরী। যেখানে তিনি বলেন, রাজ বর্তমানে একজন পাতানো বোনের সাথে থাকেন। সেই বোন আর রাজ মিলে পরীর গায়ে হাতও তুলেছে। পরবর্তীতে সেই স্ট্যাটাসটি ডিলিট করে দেন পরীমণি।

বছর দুয়েক আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে পরিচয় ঘটে পরীমণির। সাত দিনের পরিচয় থেকে প্রেম এবং বিয়ে করেন তারা। এরপর গেল বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit