শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির

পকেটে মিলল গুলি, শয়ন কক্ষে ওয়ান শুটারগান, গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ওয়ান শুটারগান-গুলি সহ তিন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।  গ্রেফতার শহিদ উল্ল্যাহ ওরফে শহিদ (৩২) বেগমগঞ্জ উপজেলার মৃত সুরুজ মিয়ার ছেলে, একই উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোরশেদ আলম ওরফে মোরশেদ (২৫) ও মো. জাফরের ছেলে আশিকুর রহমান (১৯)।গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার দুর্গাপুর ও হাজীপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।    

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নরি সিএনজি রশিদ মিয়ার বাড়ির সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে শহিদ নামে এক সন্ত্রাসীকে আটক করে তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেটে গুলি পায় পুলিশ।  জিজ্ঞাসাবাদে সে জানায় উদ্ধারকৃত কার্তুজসহ মোট দুই রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটার গান পলাতক আসামি জাবেদ তার কাছে রেখেছে। এক রাউন্ড গুলি তার পরিচিত মোরশেদের কাছে নিরাপদে রাখর জন্য সে হস্তান্তর করেছে। তার দেয়া তথ্যমতে হাজীপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রাম থেকে অপর দুই আসামিকে আটক করা হয়। পরে সন্ত্রাসী আশিকের শয়ন কক্ষ থেকে একটি ওয়ান শুটারগান ও রাউন্ড গুলি জব্দ করা হয়।  নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতার আসামিরা এলাকায় আধিপত্য বিস্তার ছিনতাই, ডাকাতি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অস্ত্র রেখেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit