মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়

রাঙামাটিতে সেনা অভিযানে ২টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ তাজাগুলি,বিস্ফোরক উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা উপজাতীয়দের সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত দু’টি অত্যাধুনিক বিদেশী রাইফেলসহ অন্তত দেড় শতাধিক তাজা গুলি ও সামরিক বিস্ফোরক, গোলাবারুদ, সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কর্তৃক সদর জোনের আওতাধীন তইন্যাছড়ি যমচুগ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সদর সেনা জোন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। 

রাঙামাটি সদর জোন কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি সদর সেনাজোন হতে ১টি বি-টাইপ পেট্রোল দল তইন্নাছড়ি যমচুগ এলাকায় অভিযান চালায়। উক্ত এলাকার একটি কিয়াংঘর এর নিচ হতে ১টি এসএমজি, ১টি টি-৮১ চায়না রাইফেল, ১টি বোম্ব ৪০ মিঃমিঃ এইচই এমজি-৩, ৩টি ম্যাগাজিন (২টিএসএমজি এবং ১টি রাইফেল), ১৪১ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ২৭ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রমের সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেএসএস (মূল) দলের এর সন্ত্রাসী সেনাবাহিনীর নিকট আত্মসমর্পন করেছে।

রাঙামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এ সকল অস্ত্র গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি ফিরে আসবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit