বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

আমার মা একজন নারী, আমি নারীবিদ্বেষী নই: তানজিম সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তানজিম সাকিবের বিষয়ে কথা বলেন।

জালাল ইউনুস বলেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স এবং মিডিয়া কমিটি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। সে আমাদের জানিয়েছে, এটার আমি দায়-দায়িত্ব আমি নিচ্ছি। আমি নারীবিদ্বেষী নই। আমার মা একজন নারী, সেজন্য আমি কোনোদিনও নারীবিদ্বেষী নই। এমনটাই তার বক্তব্য।জালাল ইউনুস আরও বলেন, ‘আমরা তাকে সতর্ক থাকতে বলেছি। ভবিষ্যতে এ ধরণের কাজ সে করছে কিনা, সেটি বোর্ডের পক্ষ থেকে মনিটর করা হবে।‘ 


তানজিম সাকিবের বিষয়ে জালাল ইউনুস বলেন, 
তার পরিবারও দুঃখ প্রকাশ করেছে। আর সে যেহেতু একজন তরুণ ক্রিকেটার, বয়স কম এবং সামনে বিশ্বকাপ রয়েছে, সেহেতু আমরা তাকে সতর্ক করেছি। সে যেন এ ধরণের কোনো পোস্ট না দেয় সেটি আমরা লক্ষ্য রাখব এবং তার বিষয়েও আমাদের নজরদারি থাকবে। যদি কোনো ধরণের কিছু পাই তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বিসিবি। 

প্রসঙ্গত, তানজিম সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে থাকা ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের একটি লেখা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সে পোস্টে লেখা ছিল, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি করে রাখবেন। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়।’ এছাড়াও সেখানে আরও কিছু লেখা ছিল। সেগুলো নিয়ে নেটিজেনরা তুমুল আলোচনা-সমালোচনা শুরু করেন। এরপরে বিসিবি থেকে তাকে তলব করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit