বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। বাসটি রাতের বেলা পেরুর হুয়ানকায়ো থেকে হুয়ান্তা শহরের মধ্যবর্তী আন্দিজ পর্বতমালার রাস্তা দিয়ে যাওয়ার সময় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে কাছাকাছি একটি শহরের মেয়র স্থানীয় একটি রেডিও চ্যানেলকে বলেন, মহাসড়কের যেখানে ওই দুর্ঘটনা ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু পরে তা আর মেরামত করা হয়নি।

দুর্ঘটনার পরপরই পুলিশ এবং দমকল কর্মীরা আহত লোকজনকে সেখান থেকে উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে। পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রাতে বেলা এবং পাহাড়ে অবস্থিত হাইওয়েগুলোতে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে আন্দিয়ান দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit