বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

অভিষেক গোলের বদলে নেইমার পেলেন হলুদ কার্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামে আল-হিলাল ও নাভবাহোর। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পুরো ম্যাচের আলো নেইমারের দিকে থাকলেও দর্শকদের গোল উৎসবে ভাসাতে তিনি ব্যর্থ হয়েছেন। 

গত ১৬ সেপ্টেম্বর সৌদি প্রো লিগের ম্যাচে আল-হিলালের জার্সিতে অভিষেক হয় নেইমারের। সেদিন তিনি গোলের দেখা না পেলেও দলের জয়ে ভালোই অবদান রেখেছিলেন। অভিষেক ম্যাচেই ঝলক দেখিয়ে ক্লাবটির জয় এনে দেন ব্রাজিলিয়ান তারকা। তার অ্যাসিস্টে আল-হিলাল জয় পায় ৬-১ গোলে।

এ দিকে নেইমারের অভিষেক গোল দেখার জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে মুখিয়ে ছিলেন ভক্তরা। তবে সে যাত্রায় হতাশ হতে হয়েছে তাদের। বারবার আক্রমণ করেও ব্যর্থ হওয়া নেইমার নাভবাহোরের বিপক্ষে মেজাজ হারিয়েছেন বারবার। ম্যাচের ৬০ মিনিটে ফাউল করে বসেন ব্রাজিল তারকা। তাতে দেখতে হয় হলুদ কার্ড। সৌদি আরবে আসার পরে এটিই নেইমারের প্রথম হলুদ কার্ড, সেটিও আবার নিজের দ্বিতীয় ম্যাচে। ম্যাচটির পুরো সময়েও তিনি গোলের দেখা পাননি। তাতে অভিষেক গোলের দেখা পেতে ভক্তদের আরও অপেক্ষা করতে হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit