বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

মেসি-রোনালদোকে ছাড়া চ্যাম্পিয়নস লিগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ মৌসুমের মূলপর্ব শুরু হচ্ছে আজ থেকে। ২০ বছর পর সময়ের দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসিকে ছাড়া হতে যাচ্ছে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের আসর। ২০০৩-৪ মৌসুমে এই আসরে অভিষিক্ত রোনালদো ২০২১-২২ মৌসুমে সর্বশেষ খেলেছিলেন চ্যাম্পিয়নস লিগে। ২০০৪-৫ মৌসুম থেকে শুরু করে মেসি খেলেছিলেন গত মৌসুম পর্যন্ত। দুজনে মোট ৯ বার জিতেছেন এই আসরের শিরোপা।

মেসির এনে দেওয়া চার শিরোপা জয়ী বার্সেলোনা আজ প্রথম দিনেই মাঠে নামবে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, এসি মিলান, পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো নামবে আজ। এবার ৩২ দলের অংশগ্রহণে হলেও আগামী আসর থেকে দল বেড়ে ৩৬ হবে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবল কর্র্তৃপক্ষ। তাই ৩২ দল নিয়ে এটিই চ্যাম্পিয়নস লিগের শেষ আসর।

শেষ দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া বার্সেলোনা আজ নিজেদের মাঠে বেলজিয়ামের ক্লাব অ্যান্টওয়ার্পের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু করছে। লা লিগার চ্যাম্পিয়ন হওয়ায় এবার ড্রতে তুলনায় সহজ গ্রুপেই পড়েছে জাভির দল। তাদের বাকি তিন প্রতিপক্ষ পোর্তো ও শাখতার দোনেৎস্ক।

লা লিগায় পাঁচ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে আছে জাভি হার্নান্দেজের দল। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে দুই পয়েন্টে। তবে সবশেষ ম্যাচে ছন্দে ছিলেন ক্লাবটির খেলোয়াড়রা। ৫-০ গোলে হারায় তারা রিয়াল বেতিসকে। গোল করেন দলে ধারে যোগ দেওয়া দুই জোয়াওÑ ফেলিক্স আর কানসেলো। রবার্ট লেভানডফস্কিও গোল করেন। শেষ দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে বার্সেলোনা।

অ্যান্টওয়ার্প বেলজিয়ান লিগে চলতি মৌসুমে আছে পাঁচ নম্বরে। নিজেদের লিগে ৬ ম্যাচ খেলে ৩টি জয়, ২ ড্র, ১ হার তাদের। বার্সেলোনা লিগ শুরু করেছিল গোলশূন্য ড্র দিয়ে। তবে পরের চার ম্যাচেই জয় পেয়েছে তারা। আজকের ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে বার্সেলোনা। ইনজুরির কারণে পেদ্রিকে পাবে না কাতালান ক্লাবটি, গুনদোয়ান বেতিসের বিপক্ষে ম্যাচটি খেলেননি পিঠের ব্যথার কারণে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে দলটির অন্যতম লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগ জয়। অবশেষ গেল মৌসুমে সফল হয় সিটিজেনরা। ট্রেবল জেতে ম্যানসিটি। এবারও তারা শক্ত প্রতিপক্ষ। আজ সিটির খেলা রেড স্টার বেলগ্রেডের (ক্রেনা জেজদা) বিপক্ষে। সার্বিয়ান লিগে বেলগ্রেড আছে তিন নম্বরে।

কমিউনিটি শিল্ডে টাইব্রেকারে আর্সেনালের কাছে হারে গার্দিওলার দল। তবে এরপর থেকে ফর্মেই আছে ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৫ ম্যাচের সবগুলো জিতেছে। এ সময় তারা গোল করেছে ১৪টি, হজম করে মাত্র তিনটি। গেল মৌসুমে ফর্মে থাকা হালান্ড গোলের ধারা অব্যাহত রেখেছেন এবারও। লিগে এরই মধ্যে ৭ গোল করেছেন তিনি। তাই এবারও হালান্ড-আলভারেজদের ঠেকিয়ে রাখাটা কঠিনই হবে। সিটির সঙ্গে এবারই প্রথম ম্যাচ খেলবে বেলগ্রেড।

সিটি-বেলগ্রেডের গ্রুপের বাকি দুই ক্লাব জার্মান ক্লাব লাইপজিগ ও সুইজারল্যান্ডের ইয়ং বয়েজ।

একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পিএসজি দলে ভিড়িয়েছিল লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পেকে। তবে সাফল্য পায়নি ফ্রেঞ্চ ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগেই ক্লাব ছেড়েছেন লিওনেল মেসি। নেইমারও পিএসজি ছেড়ে গেছেন সৌদির ক্লাবে। এমবাপ্পে নতুন চুক্তি সই না করলে এটিই তার শেষ মৌসুম পিএসজিতে। পিএসজিতে নতুন যোগ দিয়েছেন ওসমান দেম্বেলে, মার্কো আসেনসিও।

গেল মৌসুমে বাদ পড়েছিল পিএসজি শেষ ষোলো থেকেই। বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল তারা। আজ এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পিএসজি খেলবে আরেক জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। তবে এ ম্যাচের প্রস্তুতিটা ভালো হয়নি পিএসজির। লিগ ম্যাচে নিসের কাছে হেরেছে এমবাপ্পের দুগোল সত্ত্বেও। চ্যাম্পিয়নস লিগে ভালো করতে না পারলে চাপের মুখে পড়বেন বিশ্বকাপে ব্যর্থ স্পেনের কোচ কোচ লুইস এনরিকে।

পিএসজির অধিনায়ক মার্কিনহোস বলছেন ধাপে ধাপে এগোনোর কথা। ‘আমরা নিজেদের কাজটা করে যাব কারণ, অন্যদের মতো আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। ক্লাব চায় শিরোপা জিততে। আমরা শীর্ষে যেতে চাই। পথ লম্বা। আমাদের ধাপে ধাপে কাজ করতে হবে।’

পিএসজি কোচ লুইস এনরিখে অবশ্য দলকে কোনো ঘোরের মধ্যে রাখতে চান না। তিনি বলেন, ‘যখন ক্লাব কোনো কিছু নিয়ে ঘোরের মধ্যে থাকে সেটি কখনোই ভালো নয়। আপনাকে আশা করতে হবে এবং লক্ষ্যে অটুট থাকতে হবে। আমরা সমর্থকদের আনন্দ দিতে খেলতে চাই। এখানে ঘোরের কিছু নেই।’ এনরিখে বোঝাতে চেয়েছেন চ্যাম্পিয়নস লিগ জিততেই হবে এমনটি ভাবলে দলের জন্যই তা ক্ষতির কারণ হবে।

পিএসজির প্রতিপক্ষ ডর্টমুন্ডও ভালো অবস্থানে নেই। জার্মান লিগে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটি জয়, দুই ড্র তাদের। পয়েন্ট টেবিলের সাতে আছে দলটি। মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ক্লাব ছেড়ে গেছেন রিয়াল মাদ্রিদে। তার অভাব টের পাচ্ছে ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে পিএসজি ও ডর্টমুন্ড এর আগে দুবার মুখোমুখি হয়েছে। একটি করে ম্যাচ জিতেছে পিএসজি ও ডর্টমুন্ড।

পিএসজির গ্রুপটি এবারের চ্যাম্পিয়নস লিগে কঠিন তা বলাই যায়। এফ গ্রুপের বাকি দুই ক্লাব এসি মিলান ও নিউক্যাসল। মিলান ৭ বার জিতেছে চ্যাম্পিয়নস লিগ। গেল মৌসুমেও তারা খেলেছে সেমিফাইনাল। নিউক্যাসল ২০ বছর পর ফের সুযোগ পেয়েছে চ্যাম্পিয়নস লিগে। তবে ইংলিশ ক্লাবটিতে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বিনিয়োগের পর বেশ কিছু খেলোয়াড় দলে টেনেছে তারা। ইংলিশ ক্লাবটি গেল মৌসুমে ইপিএলে চতুর্থ হয়েছে। আজ গ্রুপে অপর ম্যাচে মুখোমুখি হবে এসি মিলান ও নিউক্যাসল।

এছাড়াও লাৎসিও-আতলেতিকো মাদ্রিদ, শাখতার-পোর্তো, ফ্রেইনর্ড-সেল্টিক ম্যাচ আছে আজ। এবার চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে না মেসি-নেইমার-ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তাই ইউরোপসেরা ক্লাব টুর্নামেন্টে নজরটা থাকবে হালান্ড, এমবাপ্পে, বেলিংহ্যামের মতো তরুণদের ওপর।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit