বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন শেই হোপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন শেই হোপ। বার্বাডোজ রয়্যালসের বোলার রাকিম কর্নওয়ালের এক ওভারে ৪ ছক্কা আর ২ চারে নিলেন ৩২ রান। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের এই ক্যারিবিয়ান তারকা সেঞ্চুরি হাঁকিয়েছেন স্রেফ ৪১ বলে। প্রতিযোগিতাটির ইতিহাসে যা দ্রুততম শতকের রেকর্ড।

প্রভিডেন্স স্টেডিয়ামে রবিবার লিগের ৩০তম ম্যাচে মুখোমুখি হয় গায়ানা ও বার্বাডোজ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গায়ানা। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সিপিএলে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬টি চার ও ২টি ছক্কায় ২৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হোপ। এখান থেকে সেঞ্চুরি করতে লাগে তার আর মাত্র ১৮ বল। ১৬তম ওভারে কর্নওয়ালের ৬টি বলে হোপ মারেন ৪, ৬, ৬, ৬, ৪ ও ৬। শেষমেশ ৯টি চার ও ৮টি ছক্কায় ৪৪ বলে ১০৬ রান করে আউট হন হোপ।

প্রতিযোগিতায় আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল আন্দ্রে রাসেলের। ২০১৬ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জ্যামাইকা তালওয়াশের রাসেল।

জবাবে বার্বাডোজ রয়্যালস ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রানে আটকে যায়। ৮৮ রানের বড় জয়ে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ করলো গায়ানা। বৃহস্পতিবার ভোর ৫ টায় ত্রিনবাগোর সংগে কোয়ালিফায়ার ১ খেলবে গায়ানা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit