সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টার মায়ামিও মেসির ভিন্ন লুকের ছবি পোস্ট করেছে। এমএলএসে নিজেদের সবশেষ ম্যাচে আটলান্টার বিপক্ষে ৫-২ গোলে উড়ে যায় ইন্টার মায়ামি। চোটের ঝুঁকি এড়াতে এই ম্যাচে ছিলেন না মেসি।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে খেললেও বলিভিয়ার বিপক্ষে বেঞ্চে ছিলেন মেসি। টরোন্টো এফসির বিপক্ষে মেসি খেলবেন কিনা তা নির্ভর করছে ম্যাচের আগের দিনগুলোর অনুশীলন সেশনের ওপর।



























