শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

ঘরোয়া উপাদানে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রোদের তীব্রতা। যতই সানস্ক্রিন মেখে বাইরে যাওয়া হোক না কেনো, কম-বেশি ট্যান পড়বেই। আর সবাই চায় ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে। রোদে পোড়া ত্বক থেকে দাগ তোলা কিন্তু খুব কঠিন কাজ নয়। ঘরে থাকা কিছু উপাদানেই লুকিয়ে আছে জাদুকরী সমাধান, আর এসব উপকরনের মাধ্যমে সহজেই ঘরে বসে সমস্যার সমাধান করা যায়।

১) লেবুর রস এবং মধু

ঘরোয়া উপাদানে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

লেবুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচ, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক কার্যকরি। পাশাপাশি, মধু ত্বকের আর্দ্রতাও বজায় রাখে। তবে এই মিশ্রণ প্রতি দিন ব্যবহার না করাই ভালো। সপ্তাহে দুই থেকে তিন বার এই মিশ্রণ মাখলেই যথেষ্ট। ত্বক থেকে রোদের কালচে দাগ, ছোপ দূর করতে গোসলের আগে এই মিশ্রণ মেখে রেখে দিন। ১০ থেকে ১৫ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

২) শসা এবং টক দইয়ের মাস্ক

ঘরোয়া উপাদানে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

রোদে পোড়া ত্বক থেকে দাগ-ছোপ দূর করতে এবং জ্বালাভাব কাটাতে শসা ও দইয়ের প্যাক বিশেষ ভাবে কার্যকর। কয়েক টুকরো শসা এবং এক টেবিল চামচ দইয়ের মিশ্রণ গোসলের আগে গায়ে মেখে নিলে এই সমস্যা দূর করা যায় সহজেই।

৩) পেঁপে এবং মধুর প্যাক

ঘরোয়া উপাদানে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

পেঁপের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার উৎসেচক। যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। সঙ্গে মধু, ত্বকের আর্দ্রতা বজায় রাখে। পাকা পেঁপের সঙ্গে মধু ব্লেন্ড করে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। ২০ থেকে ৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪) আলুর রস

ঘরোয়া উপাদানে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

শুধু রোদে পোড়া দাগ নয়, ত্বকের যে কোনও দাগ ছোপ নির্মূল করতে আলুর রস দারুণ ভাবে কাজ করে। আলু ছেঁচে নিয়ে তার থেকে রস বের করে নিন। এর মধ্যে তুলা ডুবিয়ে পোড়া জায়গায় লাগিয়ে রাখুন আলুর রস। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৫) টমেটো এবং মধু প্যাক

ঘরোয়া উপাদানে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর টমেটো ত্বকের কালচে ছোপ দূর করতে সাহায্য করে। লেবুর রসের মতো টমেটোতেও প্রাকৃতিক ব্লিচ রয়েছে, যার ফলে খুব সহজেই রোদে পোড়া দাগ উঠে যেতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit