বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

শাহরুখকে জড়িয়ে ধরে চুমু দীপিকার, রণবীর গাইলেন গান!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : জওয়ান সিনেমার সাফল্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাদা শাড়িতে আবেদনময়ী লুকে ধরা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখসহ সিনেমার অন্যান্য শিল্পীরাও। অনুষ্ঠানের ফাঁকে শাহরুখ খানকে জড়িয়ে ধরে চুমু দেন রণবীর ঘরনী।

চুমুর সেই ছবি সোশ্যালে শেয়ার করেন অভিনেত্রী নিজেই। এটা নিয়ে নেট দুনিয়ায় চলছে চর্চা। সবার চোখ তখন রণবীর সিংয়ের দিকে। এই চুমু নিয়ে কী প্রতিক্রিয়া দেখাবেন তিনি। অন্য কোথাও নয়, সেই ছবির মন্তব্যের ঘরেই প্রতিক্রিয়া জানালেন রণবীর।

প্রিয়তমার সঙ্গে সহকর্মীর এমন ছবিতে তাদের সিনেমার গানের লাইন দিয়েই জানালেন প্রতিক্রিয়া। রণবীর লেখেন, ‘ইশক মে দিল বানা হ্যায়, ইশক মে দিল ফানাহ হ্যায়।’

এটি ‘জওয়ান’ সিনেমার ‘চালেয়া’ গানের প্রথম দুই লাইন। এই মন্তব্য দেখে বোঝা যায় স্ত্রীকে শাহরুখকে চুমু দিতে দেখে মোটেও মন খারাপ করেননি রণবীর।

মাত্র ৮ দিনেই প্রায় ৭০০ কোটি রুপি আয় করে ফেলেছে ‘জওয়ান’। শুক্রবার ছিল এই সিনেমার সাকসেস পার্টি। মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে অনুষ্ঠিত হয় সেই পার্টি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit