বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

মেট্রোরেলে চড়লেন মোদি, ছবি তুললেন যাত্রীদের সঙ্গে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (১৭ সেপ্টেম্বর) দ্বারকা সেক্টর-২১ থেকে ‘যশোভূমি’ দ্বারকা সেক্টর ২৫ স্টেশন পর্যন্ত বর্ধিত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের উদ্বোধন করা হবে। উদ্বোধনের আগে মেট্রোরেলে চড়েন প্রধানমন্ত্রী মোদি। এ সময় মেট্রোরেলের যাত্রীরা তার সঙ্গে ছবি তোলেন।

এছাড়াও ‘যশোভূমি’ নামে ইন্ডিয়া আন্তর্জাতিক কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (আইআইসিসি)-এর প্রথম ধাপের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। কর্মকর্তারা জানিয়েছেন, ৮.৯ লাখ বর্গমিটারের বেশি প্রকল্প এলাকা এবং ১.৮ লাখ বর্গমিটারেরও বেশি একটি নির্মিত এলাকাজুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি সবচেয়ে বড় মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী সুবিধাগুলোর মধ্যে একটি হবে। এটিতে ১৫টি সম্মেলন কেন্দ্র এবং ১১ হাজার লোকের বসার ব্যবস্থা রয়েছে।

‘যশোভূমি’ হবে বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী হলগুলোর মধ্যে একটি। এই কনফারেন্স সেন্টার প্রদর্শনী, বাণিজ্য মেলা এবং ব্যবসায়িক ইভেন্টের আয়োজনের জন্য ব্যবহৃত হবে। এরপর বিমানবন্দর লাইনের প্রায় দুই কিলোমিটার সম্প্রসারণের উদ্বোধন করবেন তিনি। দ্বারকা সেক্টর-২৫ নতুন এই মেট্রো স্টেশন চালু হওয়ার ফলে খুব সহজেই জনগণ আইসিইসিতে যেতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit