বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

লেখিকা হিসেবে আত্মপ্রকাশ নায়িকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : এক দশকের ক্যারিয়ারে হুমা কুরেশি অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি তার নামের সঙ্গে এবার যোগ হচ্ছে নতুন পরিচয়। লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। লিখছেন উপন্যাস।

সোশ্যালে এমনটা নিজেই জানিয়েছেন হুমা কুরেশি। তার লেখা উপন্যাসটির নাম ‘জেবা-অ্যান এক্সিডেন্টাল সুপারহিরো’। বইটির প্রচ্ছদসহ এক পোস্টে হুমা লেখেন, ‘শেষ পর্যন্ত ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। গত দুই বছর ধরে পরিকল্পনা করেছি। আমার চারপাশের সবাই জানে যে এটি কতটা আমার কাছের।’

লেখিকা হিসেবে আত্মপ্রকাশ নায়িকার

উপন্যাসের কাহিনির কেন্দ্রে রয়েছে জেবা নামের একজন নারী। কীভাবে তিনি সুপারহিরো হয়ে ওঠে, তা নিয়েই এই গল্প। বইটি আগামী ডিসেম্বরে উন্মুক্ত হবে বলে জানান অভিনেত্রী।

উপন্যাস প্রসঙ্গে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম উপন্যাসে একজন লড়াকু, প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন নারীর সুপারহিরো হয়ে ওঠার কথা বলতে চেয়েছি। তারই সঙ্গে রয়েছে একাধিক চমক।’

লেখিকা হিসেবে আত্মপ্রকাশ নায়িকার

দিল্লি থেকে মুম্বাইয়ে এসে বলিউডে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন হুমা। অনুরাগীদের একাংশের মতে, হুমার নতুন উপন্যাসের অনুপ্রেরণা অভিনেত্রীর ব্যক্তিগত সফর। সম্প্রতি রন্ধনশিল্পী তরলা দালালের বায়োপিক ‘তরলা’ মুক্তি পেয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন হুমা। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘পূজা মেরি জান’ সিনেমাটি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit