বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

সাকিব-মুশফিকের না থাকা নিয়ে যা বলছে বিসিবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ‍ওয়ানডে সিরিজের প্রথম দু’টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  হোম সিরিজে ১৫ সদস্যদের এই দল বাছাইয়ে কোনও চমক রাখেনি নির্বাচকরা। বিশ্বকাপের আগে নিয়মিত ক্রিকেটারদের বিশ্রামে পাঠানোর কথা ছিল, তেমনটি করেছেন তারা। 

গতকাল (শনিবার) রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্বে রাখা হয়েছে লিটন দাসকে। সাকিব আল হাসান ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ওই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের মতো ক্রিকেটাররা।

সাকিব-মুশফিকরা সদ্য যাত্রা শেষ করা এশিয়া কাপেও দারুণ পারফর্ম করেছেন। এরপর তাদের নিউজিল্যান্ড সিরিজে না থাকা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সামনে ভারতে বিশ্বকাপ, সেটা মাথায় রেখেই খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপ অনেক লম্বা টুর্নামেন্ট। সেখানে ক্রিকেটারদের মানসিক ও শারীরিক ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এই নিউজিল্যান্ড সিরিজ বড় টুর্নামেন্টের আগে আমাদের কয়েকজন ক্রিকেটারকে যাচাই করে নেওয়ার সুযোগ দিচ্ছে। দলটা অভিজ্ঞতা আর তারুণ্যের মিশ্রণে সাজানো হয়েছে। খালেদ, জাকির ও রিশাদ এখন পর্যন্ত অনভিষিক্ত। জাকির আয়ারল্যান্ড সিরিজেই খেলত, তবে দুর্ভাগ্যবশত ইঞ্জুরিতে পড়েছিল। খালেদ লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ভালো করেছে। রিশাদ বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করে।’

আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই দলের সিরিজটি অনুষ্ঠিত হবে। দিবারাত্রীর ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ২টায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড :

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit