বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

সোহানের সিনেমায় চমক থাকত: ওমর সানী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : নায়ক ওমর সানী দুটি সিনেমায় অভিনয় করেছিলেন সোহানুর রহমান সোহানের পরিচালনায়। একটি সিনেমার নাম ‘আখেরি রাস্তা’, অপরটির নাম ‘শান্তি চাই’।

সদ্যপ্রয়াত পরিচালক সোহানুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ওমর সানী।

তিনি বলেন, ‘সোহানুর রহমান সোহান অনেক বড়মাপের পরিচালক ছিলেন। অনেক ব্যবসাসফল সিনেমা তিনি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন। একটা চমক সৃষ্টি করে গেছেন। তার সিনেমায় চমক থাকত। দর্শকরা তার সিনেমা আগ্রহ ভরে দেখতেন।’

‘আমার ক্যারিয়ারে অনেক সিনেমা করেছি। সোহান ভাইয়ের পরিচালনায় দুটি সিনেমা করেছিলাম। আমি বলব তার পরিচালনায় অসাধারণ দুটি সিনেমা করার সুযোগ হয়েছিল। একটির নাম “আখেরি রাস্তা” আরেকটির নাম “শান্তি চাই”,’ বলেন তিনি।

ওমর সানী বলেন, ‘মনে পড়ে— “শান্তি চাই” সিনেমায় আমি ও মৌসুমী জুটি হয়েছিলাম। এই সিনেমায় শাবানা আপা ও আলমগীর ভাই অভিনয় করেছিলেন। শাবানা আপা আমার মায়ের চরিত্র করেছিলেন। দর্শকপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি।’

তিনি আরও বলেন, ‘সোহান ভাই মানুষ হিসেবে ভালো ছিলেন। তবে একটু রাগী ছিলেন। অভিমানও ছিল তার। কিন্তু কাজপাগল মানুষ ছিলেন। যখন যে কাজটি করতেন, দরদ ঢেলে দিয়ে করতেন। ভালোবাসার কমতি থাকত না।

ওমর সানী বলেন, তার মতো বড়মাপের পরিচালক কেন শেষের দিকে সিনেমা কমিয়ে দিয়েছিলেন, এটা আমাকে ভাবাত। আমি তাকে কথাটি বলেছিলাম।

কেননা তার মতো তারকা পরিচালক যদি নিয়মিত এবং বেশি বেশি সিনেমা নির্মাণ করতেন, তা হলে ইন্ডাস্ট্রির আরও উপকার হতো। যদিও তিনি একাই অনেক করে গেছেন আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য।’

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit