বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

বলিউডে অভিষেক হচ্ছে আমির-পুত্র জুনায়েদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : এবার বলিউডে পা রাখছেন আমির খান পুত্র জুনায়েদ খান। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মহারাজা’। যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিনয়ে অভিষেক করতে যাচ্ছেন জুনায়েদ। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। খবর হিন্দুস্তান টাইমস

‘মহারাজ’-এ আরও অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ এবং শালিনী পান্ডে। সিনেমাটি পরিচালনা করছেন ‘হিচকি’খ্যাত 
নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা। জানা গেছে, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘মহারাজ’ ডেভিড বনাম গোলিয়াথের গল্প যা ১৮০০-এর দশকে সেট করা হয়েছে।

সিনেমায় দেখানো হবে, কীভাবে একজন সাংবাদিক সমাজের জন্য একটি শক্তিশালী ভূমিকা গ্রহণ করে জনসাধারণের হিরো হিসেবে আবর্তিত হয়। নির্ভীক সাংবাদিক এমন কিছু ঘটনার সত্য উন্মোচন করেন যা সমাজের ভিত্তিকে নাড়িয়ে দেয়। এমনই দুর্দান্ত এক গল্প উঠে আসবে এই সিনেমায়।

উল্লেখ্য, জুনায়েদ আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের সংসারের প্রথম সন্তান। রীনার সঙ্গে আমিরের আরেকটি সন্তান রয়েছে। তাদের মেয়ে ইরা খান। আমির পরে কিরণ রাওকে বিয়ে করেন। সেই সংসারেও তাদের এক ছেলে রয়েছে, যার নাম আজাদ রাও খান। সম্প্রতি আমির এবং কিরণের বিবাহবিচ্ছেদ হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit