সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বান্দরবানে ৭ কোটি ৫৭ লক্ষ টাকা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মো. জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবানে জলাবদ্ধতা আর বন্যার পানিতে নিমজ্জিত হউক সেটা আর চাই না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বান্দরবানের গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার কারণে বন্যার সৃষ্টি যাতে না হয় সেজন্য আরসিসি ড্রেইন, পানির প্রবাহ ঠিক রেখে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বান্দরবান পৌর এলাকায় ৭ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আধুনিক পৌর এলাকার নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার পার্বত্যবাসীদের জন্য বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন। 

শুত্রুবার (১৫সেপ্টেম্বর) বান্দরবান পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বিভিন্ন ওয়ার্ডে ৭ কোটি ৫৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, সহকারী পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন, বান্দরবান পৌর মেয়র সামসুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আর.সি.সি রাস্তা, আর.সি.সি ড্রেইন, নদীর ঘাটে নামার সিঁড়ি, নদীর পাড়ের আর.সি.সি রাস্তা, ড্রেইন, উজানী পাড়া বৌদ্ধ বিহারে উপাসিকাদের চেরাংঘর নির্মাণ ও রাস্তা কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit