শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন   ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয়

অবশেষে মুক্তি পাচ্ছে বাঁধনের প্রথম হিন্দি সিনেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর— সিনেমাটি আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

এর আগে গত বছরের শেষের দিকে সিনেমাটির টিজার প্রকাশ পায়। সে সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। খুফিয়ার শুটিং শেষ হয়েছে গত বছর। সিনেমায় বাঁধন ছাড়া অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থীসহ অনেকেই।

বলিপাড়ার জনপ্রিয় এসব অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে বাঁধন বলেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। যদিও সিনেমায় চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে টাবুর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। উনার সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ওয়েব ছবিটির লুক টেস্টের জন্য ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মুম্বাই যান বাঁধন। পরে ওই বছরের অক্টোবরে দিল্লিতে শুরু হয় শুটিং।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit