বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ওস্তাদের মৃত্যুর খবরে হাউমাউ কান্না মৌসুমীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুর খবর শুনে হাউমাউ করে কেঁদে উঠেছেন চিত্রনায়িকা মৌসুমী। কাঁদবেনই তো! যার হাত ধরে রূপালি পর্দায় যাত্রা তার, সেই মানুষটিই আজ চলে গেলেন না ফেরার দেশে। দেখা হবে না আর, ওস্তাদ বলেও কোনওদিন ডাকাও হবে না।

প্রিয় পরিচালকের মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিতে ফোন দেওয়া হয় মৌসুমীকে। ফোন ধরেই ওপাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গতকাল ভাবি চলে গেলেন। আজ শুনি আমাদের সোহান ভাইও নেই।’ বলেই ওমর সানীর হাতে ফোন ধরিয়ে দেন মৌসুমী। ওমর সানী পরিচালক সোহানের আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে দোয়া করতে বললেন।

গতকাল (১২ সেপ্টেম্বর) সোহানের স্ত্রী প্রিয়া রহমান স্ট্রোক করে মারা যান। তার ২৪ ঘণ্টা পার না হতেই পরপারে পাড়ি জমালেন সুপারহিট ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অসংখ্য হিট সিনেমার নির্মাতা।

১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহান পরিচালিত এ ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষেরা পেয়েছিল দুটি নতুন মুখ—মৌসুমী ও সালমান শাহ। সালমান শাহ প্রয়াত হয়েছেন অনেকেই আগেই। এবার চিরবিদায় নিলেন সোহানও।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit