বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

মানসিক সাহায্য চাইছেন রিচার্লিসন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না রিচার্লিসনের। ব্রাজিল ও টটেনহ্যামের জার্সি গায়ে কঠিন সময় পার করতে হচ্ছে এই স্ট্রাইকারকে। দারুণ সব সুযোগ পাচ্ছেন ঠিকই, তবে সেগুলোকে গোলে রূপ দিতে পারছেন না। তাতে মুহূর্তটা শান্ত নেই। আর তাই অশান্ত এই ক্ষণকে শান্ত করতে মানসিক সাহায্য কামনা করেছেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ২৬ বছর বয়সী তারকাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। উঠে যাওয়ার আগে গোলের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রিচার্লিসন। পেরুর বিপক্ষে ১-০ গোলে জয়ের দিনে অফসাইডে গোল বাতিল হয় তার।

ম্যাচের পর হটস্পার তারকা বলেছেন, ‘গত পাঁচ-ছয় মাস ধরে মাঠে বেশ অশান্ত সময় যাচ্ছে। এখন ঘরের মাঠে সময়টা ঠিক হতে চলেছে। যাদের শুধু আমার টাকায় চোখ তারা দূরে সরে যান। বিষয়গুলো আবারও ভালো হতে চলেছে এবং টটেনহ্যামে আবারও ভালো শুরু করতে পারবো।’

তিনি আরও বলেছেন, ‘সেই মুহূর্তটি এমন নয় যে বলিভিয়ার বিপক্ষে খারাপ খেলেছি। আমার মতে, বেলেমে খারাপ খেলা খেলিনি। মাঠের বাইরে যা ঘটছিল তা নিয়ে বেশি ক্ষোভ ছিল।’

মানসিক অবস্থা নিয়ে এ তারকা বলছেন, ‘ইংল্যান্ডে ফিরে যাচ্ছি, কাজে মনোযোগ দেওয়ার জন্য মনোবিদের সাথে কথা বলে মানসিক সাহায্য চাইব। বিশ্বাস করি পরবর্তী দলের সাথে আমি থাকব, সেভাবেই কাজ করব। টটেনহ্যামে ভালো সময় পাওয়ার জন্য তাদের সাথে বসে কথা বলব, আমাকে খেলার ছন্দ ফিরে পেতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit