বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

এডিসি হারুন প্রসঙ্গে ডিবিপ্রধানের বক্তব্য নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : এডিসি হারুন ইস্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদের বক্তব্য প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, তিনি এমন তথ্য কোথায় পেয়েছেন জানি না।

মঙ্গলবার রাতে ডিএমপি সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে এদিন দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ বলেন, শনিবার সন্ধ্যায় বারডেম হাসপাতালে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকই প্রথমে এডিসি হারুন অর রশীদের ওপর হামলা  করেছিলেন। এটাও তদন্ত হওয়া উচিত।  

এ বক্তব্যর বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, হারুন এই তথ্য কোথায় পেয়েছেন, সেটা হারুন বলতে পারবে।

তিনি বলেন, একেবারে প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে, এডিসি হারুন ও ইনস্পেকটর মোস্তফা; দুজন ব্যক্তি বাড়াবাড়ি করেছে। আইনের ব্যত্যয় ঘটেছে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। তার পর আমি একটি তদন্ত কমিটি করে দিয়েছি। এই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমাদের অফিসারদের কার কতটুকু দোষ, সেই অনুসারে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়ার থাকলে আমরা পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করব।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারব না।

ডিএমপি কমিশনার আরও বলেন, আমি সানজিদার সঙ্গে কথা বলিনি। সানজিদা এ ধরনের স্টেটমেন্ট দিলে (গণমাধ্যমকে) ঠিক করেনি।

কারণ কমিশনারের অনুমতি ছাড়া সে এভাবে স্টেটমেন্ট দিতে পারে না।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৩/দুপুর ১.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit