বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

আবর্জনা বিক্রি করে চন্দ্রাভিযানের খরচ তুলল ভারত!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সরকারি অফিসের ‘আবর্জনা’ বিক্রি করে প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে নরেন্দ্র মোদি সরকার, যা সদ্য শেষ করা চন্দ্রাভিজানের খরচের সমান। বিক্রির তালিকায় রয়েছে বাতিল কাগজপত্র, ফাইল, অকেজো যানবাহন ইত্যাদি।

নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের এই আয়ের পরিসংখ্যান আগস্ট পর্যন্ত। আগামী অক্টোবর মাসের মধ্যে আয়ের পরিমাণ হাজার কোটি ছাড়িয়ে যাবে।

সাম্প্রতিক সময়ে প্রশাসনিক দপ্তরগুলোতে পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে সরকার। আগামী ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবারও একটি অভিযান চলবে। গত অক্টোবরেও এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। সে বার সরকার আয় করেছিল ৩৭১ কোটি রুপি। জানা গেছে, আগামী অক্টোবরে সরকারের লক্ষ্য অন্তত ৪০০ কোটি রুপি।

২০২১ সালে প্রথমবারের মতো পরিচ্ছন্নতা অভিযান শুরু করে সরকার। সে বছরের অক্টোবরে বাতিল কাগজপত্র থেকে ৬২ কোটি রুপি পাওয়া যায়। বিভিন্ন সরকারি দপ্তরের স্টিলের আলমারি খালি করা, বাজেয়াপ্ত করা যাবতীয় পুরনো গাড়ির নিলাম এই অভিযানের কর্মসূচিতে রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত অপ্রয়োজনীয় ৩১ লাখ সরকারি ফাইল আলমারি থেকে সরানো হয়েছে। ১৮৫ লাখ বর্গফুট জায়গা খালি হয়েছে গত দুই বছরে।

এবার দ্বিতীয় দফার পরিচ্ছন্নতা অভিযানে কেন্দ্রীয় সরকারের ১.০১ লাখ অফিসের ঠিকানায় ঢুঁ মেরেছিলেন কর্মকর্তারা। তৃতীয় দফায় প্রায় দেড় লাখ ঠিকানায় জায়গা খালি করা হবে বলে ধারণা করা হচ্ছে। আর এই অভিযানে অংশ নিচ্ছে সরকারের সবগুলো দপ্তর।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৩/দুপুর ১.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit